কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

আটলান্টিক মহাসাগরের তলদেশে ‘অন্তর্মুখী বিস্ফোরণে’ ধ্বংস হয়ে যাওয়া টাইটান সাবমেরিনের কয়েকটি টুকরো উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর বুধবার টাইটানের ধ্বংসাবশেষের ছবি উদ্ধার করা হলো। বুধবার সকালে কানাডার সেন্ট জনস থেকে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে এসব ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তুলতে দেখা গেছে। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে আটলান্টিকে ডুব দেয় সাবমার্সিবল টাইটান। পরে সমুদ্রের তলদেশে ‘অন্তর্মুখী বিস্ফোরণে’ নিজেই ধ্বংস হয়ে যায়। মারা যায় সেটিতে থাকা পাঁচ আরোহীর সবাই। বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের কয়েকটি টুকরো রোবটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। প্রকাশিত ছবিতে দেখা যায়, টাইটান সাবমেরিনের কয়েকটি টুকরো উদ্ধার করা হয়েছে, এর মধ্যে স্বতন্ত্র বৃত্তাকার জানালাসহ নাকের অংশ রয়েছে। এগুলো আমেরিকান জাহাজ সাইকামোর এবং হরাইজন আর্কটিক থেকে সেন্ট জোন্সের নিউফাউন্ডল্যান্ডের একটি বন্দরে আনলোড করা হয়েছিল দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়। ১৯১২ সালে নিজের প্রথম সমুদ্র যাত্রাতেই ডুবে যায় ওই সময়ের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক। বিখ্যাত সেই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গত ১৮ জুন ডুব দেয় ওশানগেইটের ডুবোযান টাইটান। ডুব দেওয়ার প্রায় ৯০ মিনিট পর পানির উপরে থাকা নিয়ন্ত্রক জাহাজের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটান সাবমার্সিবলে আরোহী হিসেবে ছিলেন ব্রিটিশ ধনকুবের, বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানের অ্যাংরো করপোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ফরাসি পর্যটক পল অঁরি নারজিলে (৭৭) এবং ওশানগেইটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ (৬১)। টাইটান হারিয়ে যাওয়ার পর সেটির অনুসন্ধানে সমুদ্রের তলদেশে প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে সেটির অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। পরে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় সাগরের তলদেশে পাঠানো একটি রিমোট অপারেটিং ভেহিকলও (আরওভি)। ধ্বংসাবশেষ উদ্ধারের ফলে টাইটানের ভাগ্যে ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। তবে ধ্বংসাবশেষগুলো কোথায় নেওয়া হচ্ছিল তাৎক্ষণিক জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১০

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১১

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১২

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৩

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৪

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৫

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৬

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৭

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৮

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৯

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

২০
X