রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত মহাসাগরের তলদেশে বিশাল গর্ত, হুলুস্থুল

দীর্ঘদিন ধরেই গর্তটি বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরেই গর্তটি বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরের নিচে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সমুদ্রের মেঝেতে অনেকটা এলাকাজুড়ে বিস্তৃত এ গর্তটিকে ‘গ্র্যাভিটি হোল’ বা মাধ্যাকর্ষণজাত গর্ত বলা হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই এই গর্তটি বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সমুদ্রের নিচে বিশাল অংশজুড়ে এই গর্তের কারণে অনেকের ধারণা, সমুদ্রের তলদেশ হয়তো নিচের দিকে বসে যাচ্ছে। এই গর্ত থেকে আগামী দিনে পৃথিবীর উপরিভাগের কোনো ক্ষতি হতে পারে কি না, বিশ্ব উষ্ণায়নের কারণে এই গর্তের কোনো সম্পর্ক আছে কিনা, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

ভারত মহাসাগরের নিচে এ বিশাল গর্ত কীভাবে তৈরি হলো, এর সম্ভাব্য কারণ বের করেছেন দুই ভারতীয় বিজ্ঞানী। তারা হলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক দেবাঞ্জন পাল ও আত্রেয়ী ঘোষ। জিওফিজিক্যাল রিসার্চ লেটারস‌’ নামের একটি জার্নালে তাদের গবেষণামূলক তত্ত্বটি প্রকাশিত হয়েছে।

তারা বলছেন, পৃথিবীর সবচেয়ে দুর্বল মহাকর্ষ বলের টানে সমুদ্রতলের কোনো অংশ নিচের দিকে বসে গেলে ‘গ্র্যাভিটি হোল’-এর সৃষ্টি হয়। ভারত মহাসাগরের নিচেও তা হয়েছে।

ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে দুর্বল মাধ্যাকর্ষণ টানের কারণ হিসেবে ভূত্বকের নিচে পৃথিবীর ম্যান্টেল স্তরের গলিত ম্যাগমাকে দায়ী করা হচ্ছে। এই ম্যাগমাই দুই কোটি বছর আগে পৃথিবীর আকৃতি গড়ে দিয়েছিল।

ভূত্বকের নিচ দিয়ে দুই কোটি বছর ধরে বয়ে চলেছে এই তরল তপ্ত ম্যাগমা। বিজ্ঞানীদের ধারণা, ম্যাগমার স্রোত যদি কখনো থমকে যায়, ভারত মহাসাগরের তলদেশে তৈরি হওয়া গর্তটিও মিলিয়ে যাবে।

বাইরে থেকে দেখে এ গর্তের উপস্থিতি বোঝা সম্ভব না হলেও এই ‘গ্র্যাভিটি হোল’ নিয়ে আরও বিস্তারিত গবেষণা চলছে। আগামী দিনে এ বিষয়ে আরও নতুন তথ্য, নতুন ভাবনা উঠে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X