কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অধিকাংশ মুসলিম দেশ রমজান শুরুর যে তারিখ সামনে রেখে এগুচ্ছে

ছবি : সংগৃহীত
অধিকাংশ মুসলিম দেশ রমজান শুরুর যে তারিখ সামনে রেখে এগুচ্ছে

এই মুহূর্তে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসের জন্য অপেক্ষায় রয়েছেন। তবে, কবে দেখা যাবে পবিত্র রমজানের চাঁদ? এ নিয়ে অনেক দেশ সূক্ষ্ম হিসাব কষতে শুরু করেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি শাবান মাস শুরু হয়েছিল এমন বেশিরভাগ ইসলামী দেশে আগামী ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্য অনুযায়ী, আগামী ১০ মার্চ ইসলামী বিশ্বের সব অঞ্চলে শাবান মাস শেষ হয়ে যেতে পারে। সে অনুযায়ী, সোমবার (১১ মার্চ) থেকে এসব দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

তবে অনেক গবেষক বলছেন, ওইদিন আরব ও ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে না। এ ক্ষেত্রে টেলিস্কোপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১২ মার্চ (মঙ্গলবার) রমজান মাস শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যদিও পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, গত ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করে। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে ১২ ডিসেম্বর বলা হয়, আগামী ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X