কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও টানেল পাওয়ার দাবি ইসরায়েলের

হামাদ টাউনে ইসরায়েলি সেনাদের অপারেশন। ছবি : আইডিএফ
হামাদ টাউনে ইসরায়েলি সেনাদের অপারেশন। ছবি : আইডিএফ

ফিলিস্তিনে আরও টানেলের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সংস্থাটি জানিয়েছে, গাজার খান ইউনিসে আবাসিক ভবনের নিচে আরও দুটি টানেল পাওয়া গেছে। সোমবার (১১ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, তাদের ৭ আর্মড ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ টাউনে আবাসিক ভবনের নিচে টানেল পেয়েছে। সেখানে একটি টানেলের মুখ ভূগর্ভস্থ পথের দিকে গিয়েছে। টানেলে অস্ত্র ও খাবার পাওয়ারও দাবি করেছে তারা।

আইডিএফ আরও জানিয়েছে, তারা আরও একটির টানেল পেয়েছে। এ টানেলের ভেতরে অস্ত্র তৈরির সরঞ্জাম ও হামাসের টানেল নির্মাণে ব্যবহৃত কংক্রিট উৎপাদনের যন্ত্রপাতি পেয়েছে। বিমান হামলার মাধ্যমে এ টানেল ধ্বংসেরও দাবি করেছে তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হামাদে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ডিভাইস, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য পেয়েছে।

এর আগে ইসরায়েলের এ সংবাদমাধ্যমটি জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের আপন চাচাতো ভাই নিহত হয়েছেন। এই খবর জানিয়েছেন স্মোটরিচ নিজেই।

নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে স্মোটরিচ জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন স্মোটরিচ। পত্রিকাটি আরও জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও অর্থমন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।

শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ সেনা নিহত হলো। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X