কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে টাকা তোলার চেষ্টা, নারী আটক

হুইলচেয়ারে থাকা অচেতন এক ব্যক্তিকে ব্যাংক ফরমে সই করতে বলছেন অভিযুক্ত নারী। ছবি : সিএনএন-এর সৌজন্যে
হুইলচেয়ারে থাকা অচেতন এক ব্যক্তিকে ব্যাংক ফরমে সই করতে বলছেন অভিযুক্ত নারী। ছবি : সিএনএন-এর সৌজন্যে

ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকে নিয়ে তার মৃত চাচাকে দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করেন। সেখানে তাকে কাউন্টারে হুইলচেয়ারে বসিয়ে জীবিতের ভান ধরান।

ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ওই নারীর কথাবার্তার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্রাজিলব্যাপী তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ইটাউ ব্যাঙ্কের রিও ডি জেনিরো শাখার কাউন্টারে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা একজন বয়স্ক ব্যক্তির মাথা তুলে ধরে কলম ধরানোর চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, অভিযুক্ত কয়েক হাজার ডলার সমতুল্য একটি ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। যা ইতিমধ্যেই ব্যাংক অনুমোদন করে। কিন্তু টাকা ছাড় হওয়ার জন্য ওই বয়স্ক ব্যক্তির সই-য়ের প্রয়োজন ছিল।

ভিডিওটি করেন ব্যাংকের এক কর্মী। সে ভিডিওতে হুইলচেয়ারে থাকা ব্যক্তি প্রতিক্রিয়াহীন ছিলেন। তার বাহু নিস্তেজ এবং মাথা পেছনে হেলে থাকতে দেখা যায়।

এ সময় ওই নারী উঁচু স্বরে বলেন, ‘চাচা, শুনছেন? আপনাকে এখানে সই করতে হবে। আপনি যদি সই না করেন, কোনো উপায় নেই। আমি আপনার হয়ে সই করতে পারব না। এটি আপনাকেই করতে হবে। অন্য যেসব কাজ আপনার হয়ে করতে পারি, তা তো আপনার জন্য করেই দেই।’

তিনি আরও বলছিলেন, ‘এখানে সই করেন। আমাকে আর জ্বালাবেন না। আবার রেজিস্ট্রি অফিসে যেতে হবে। এসব প্যারা আমি আর নিতে পারছি না।’

এ পরিস্থিতিতে ব্যাংকের একজন কর্মকর্তা নমনীয় হন। তিনি বলেন, ‘মনে হচ্ছে তিনি অসুস্থ। থাক, আপনিই সইটা করে দেন।

রিও ডি জেনিরো সিভিল পুলিশ প্রধান ফ্যাবিও লুইস সুজা বলেন, ব্যাংক পরিচালকরা তখন একটি অ্যাম্বুলেন্স কল করার সিদ্ধান্ত নেন। এরপর প্যারামেডিকরা এসে দেখেন লোকটি কয়েক ঘণ্টা আগেই মারা গেছেন। এর মানে ব্যাংকে মৃত ব্যক্তিকেই আনা হয়েছে।

এদিকে পুলিশ ওই নারী ও মৃত ব্যক্তির সম্পর্ক নিয়েও সন্দেহ করছে। এ ব্যাপারে তদন্তও শুরু করেছে তারা। তদন্তে সত্যতা পেলে আদালতে অভিযোগ গঠন করা হবে।

তবে ওই নারীর আইনজীবী সাংবাদিকদের কাছে দাবি করেছেন, পুলিশের দেওয়া তথ্য সত্য নয়। চাচাকে জীবিত অবস্থাতেই ব্যাংকে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X