কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখা নিয়ে অবাক করা কিছু তথ্য

স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহল বেশ পুরোনো। প্রতীকী ছবি
স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহল বেশ পুরোনো। প্রতীকী ছবি

আপনি সবশেষ কবে স্বপ্ন দেখেছেন? সেই স্বপ্নের কথা কি আদৌ মনে আছে? থাকলেও সেটা ঠিক কতটুকু? ঘুমের মধ্যে আমরা তো হরহামেশাই কত স্বপ্ন দেখি। তার কিছু হয়ত আমাদের মনে থাকে আবার বেশিরভাগই বিস্মৃতির অতলে যায় হারিয়ে।

তবে কিছু কিছু স্বপ্ন আমাদের মনে গভীর দাগ ফেলে যায়, যা একেবারে সত্য বলেই মনে হয়। ঘুম ভাঙার পরও যার রেশ থেকে যায় বহুক্ষণ। এমনকি হয়ত অনেক দিন মনের মধ্যে ঘুরে ফিরে আসে সে স্বপ্নের কথা। কিন্তু কেন এমন হয়?

অন্ধরাও স্বপ্ন দেখে

যারা জন্মের পর অন্ধ হয়ে যায়, তারাও স্বপ্ন দেখতে পারে। মূলত দৃষ্টিশক্তি থাকার সময় যেসব চিত্র মানুষের চোখে ধরা পড়ে, তাই স্বপ্নে ঘুরে ফিরে আসতে থাকে। আর যারা জন্মান্ধ তারাও কিন্তু স্বপ্ন দেখে। তবে তা আমাদের দেখা স্বপ্নের মতো হয় না। অন্যান্য ইন্দ্রীয়গ্রাহ্য বিষয় যেমন শব্দ, গন্ধ বা স্পর্শ ইত্যাদি নিয়ে স্বপ্ন দেখতে পারে জন্মান্ধরা।

সবার স্বপ্ন রঙিন হয় না

মোট ১২ শতাংশ মানুষ পুরোপুরি সাদাকালো স্বপ্ন দেখে থাকে। আর বাকি ৮৮ শতাংশ ভাগ্যবান মানুষের স্বপ্ন রঙিন হয়ে থাকে। অবশ্য ১৯১৫ থেকে ১৯৫০ সাল পর্যন্ত চালানো এক জরিপে দেখা যায় তখন বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখত সাদাকালো। কিন্তু ’৬০-এর দশকের পর এই চিত্র বদলাতে থাকে।

বর্তমানে ২৫ বছরের নিচে মাত্র সাড়ে ৪ শতাংশ মানুষ সাদাকালো স্বপ্ন দেখে। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বে সাদাকালো টেলিভিশনের বদলে রঙিন টেলিভিশন চালু হওয়ার পর মানুষের স্বপ্নও রঙিন হতে শুরু করে।

নারীরা বেশি দুঃস্বপ্ন দেখে

যুক্তরাজ্যের জেনি পার্কার নামে এক মনস্তত্ত্ববিদের চালানো এক গবেষণার বেরিয়ে এসেছে যে নারীরা পুরুষদের তুলনায় বেশি দুঃস্বপ্ন দেখে। নারীরা যে শুধু দুঃস্বপ্নই বেশি দেখে তা নয়, তাদের দুঃস্বপ্নের ভয়াবহতার মাত্রাও পুরুষদের তুলনায় হয় অনেক বেশি।

স্বপ্ন মনে রাখা

মানুষ স্বপ্নের কতটা মনে রাখতে পারে? এর উত্তর হয় একেকজনের কাছে একেক রকম। ঘুম ভাঙার ৫ মিনিটের মধ্যেই সাধারণ মানুষ স্বপ্নের কথা ভুলে যায়। আর ১০ মিনিটের মধ্যেই ৯০ শতাংশ মানুষ স্বপ্নের কথা আর মনে করতে পারে না। তবে, আপনি যদি স্বপ্ন বা দুঃস্বপ্নের মধ্যেই ঘুম থেকে উঠে যান তবে, তা আপনার স্মৃতিতে থাকার সম্ভাবনা বাড়িয়ে তুলে।

পশুপাখিরাও স্বপ্ন দেখে

সৃষ্টিজগতে শুধু যে মানুষই একমাত্র স্বপ্ন দেখে তা নয়। সম্প্রতি বিভিন্ন প্রাণীর ওপর চালানো পরীক্ষায় বেরিয়ে এসেছে পশুপাখিরাও স্বপ্ন দেখে। পশুপাখি যখন স্বপ্ন দেখে তখন ঘুমের মধ্যেই এগুলোর শারীরিক পরিবর্তন দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X