কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ

কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

পশ্চিমাদের সঙ্গে উত্তেজেনার মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ৯০ মাইল দূরে হাভানা বেতে জাহাজগুলো নোঙর করেছে। বৃহস্পতিবার (১৩ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি ডুবোজাহাজ ও একটি রণতরীসহ ৪টি জাহাজের একটি নৌবহর কিউবায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তজনার মধ্যে এমন নৌবহর পাঠানোয় এটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরশকথ নামের একটি এবং কাজাক নামের একটি ডুবোজাহাজ এ বহরে রয়েছে। এগুলোর প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকনসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম। জাহাজগুলো এর আগে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যুদ্ধজাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারও জন্য হুমকি হবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় আসছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়িভাবে পর্যবেক্ষণ করছেন। সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ যুদ্ধজাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে মার্কিন নৌবাহিনী সি ড্রোন ব্যবহার করে এগুলোর ওপর নজর রেখেছিল।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি অনানুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয় বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত হতে পারেন এ জন্য এ আয়োজন করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলছে। তবে কিউবার রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানো এ উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X