কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানগুলো যেসব ঘাঁটিতে মোতায়েন করা হবে সেখানে হামলা চালাবে রাশিয়া। এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো বিমানঘাঁটিতে রাখা হয় সেখানেও হামলা করতে প্রস্তুত ক্রেমলিন। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে দেশটি।

রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তাপোলভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকায় তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তাপোলভ। ইউক্রেনের পাইলটরা এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।

রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিন্তু যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধবিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সেগুলোতেও হামলা চালাবে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সের্গেই গোলুবোৎসভ বলেছিলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তার কিছুসংখ্যক বিদেশি ঘাঁটিগুলিতে মোতায়েন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X