কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক হেফাজতে হস্তান্তর ঠেকাতে ইমরানের পিটিশন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। জনপ্রিয়তা ঠেকাতে নির্বাচনের সময় তাকে কারাগারে রাখা হলেও এককভাবে সর্বোচ্চ আসন পেয়েছে তার দল। এবার তিনি বিচারের জন্য সম্ভাব্য সামরিক আদালতে স্থানান্তর ঠেকাতে পিটিশন দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লাহোর হাইকোর্টে এ পিটিশন দায়ের করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জেরে গেল বছরের ৯ মে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় সরকারি বিভিন্ন স্থাপনার পাশাপাশি সেনাবাহিনীসহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ১২টি ফৌজদারি মামলায় রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে গতকাল লাহোর হাইকোর্টে ইমরান খানের করা আবেদনের শুনানি হয়। এমন সময় পিটিশনটি দায়ের করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরান খানের আইনজীবী উজাইর কারামত এ পিটিশন দায়ের করেছেন। পিটিশনে কেন্দ্রীয় সরকার এবং চার প্রদেশের সব কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X