কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের আশঙ্কা উড়িয়ে দিল পাকিস্তান সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার গুঞ্জন দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আশঙ্কার কথা জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন ইমরান খান। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সামরিক আদালত প্রশ্নে সরকারের অবস্থান জানতে চান। এরপর এ নিয়ে সুস্পষ্ট তথ্য দিয়েছে সরকার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি হয়। তাতে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার কথা এখনো বিবেচনায় নেই সরকারের। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল দুগ্গাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন।

শুনানিতে ব্যারিস্টার মুনাওয়ার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যদি সামরিক কর্তৃপক্ষ ইমরান খানের বিচার করতে চায়, তাহলে তাকে আইন মেনে তার মোকাবিলা করতে হবে।

এর আগে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে আবেদনটি দায়ের করেন। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার গ্রেপ্তার ঘিরে সংঘাতের জেরে হওয়া মামলার বিচার সামরিক আদালতে স্থানান্তরে সরকার পরিকল্পনা করছে। এমনটি হলে তিনি ন্যায়বিচার বঞ্চিত হতে পারেন। এ ছাড়া একজন বেসামরিক নাগরিককে সামরিক আদালতে কী করে সোপর্দ করা যায়, তাও প্রশ্ন তোলেন তিনি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনজীবীরা আবেদনটির শুনানিতে যুক্তিতর্ক উপস্থান করেন।

প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে তারা।

সেনাবাহিনীর বরাতে বলা হয়, সামরিক আইনানুসারে কেউ এ আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা এমন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X