কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বুশরার পেসক্রিপশনে দেশ চালিয়েছেন ইমরান খান!

বুশরা বিবি ও তার লেখা ডায়েরি। ছবি : টুইটার
বুশরা বিবি ও তার লেখা ডায়েরি। ছবি : টুইটার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে সাবেক এ প্রধানমন্ত্রী নাকি দেশ চালিয়েছেন বুশরা বিবির পেসক্রিপশনে। এ নিয়ে একটি ডায়েরিও ফাঁস হয়েছে। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের খানের রাজনৈতিক জীবনে হস্তক্ষেপ করতেন বুশরা বিবি। স্বামীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবেনে এ নারীর সরাসরি হস্তক্ষেপ ছিল। এ নিয়ে তাদের লেখা ডায়েরিও ফাঁস হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নতুন এ বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে তাদের ব্যক্তিগত ডায়েরি ফাঁস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, বুশরা বিবি ইমরানের আইনি বিষয়সহ সব কাজে হস্তক্ষেপ করেছেন। তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন তা সরাসরি অনুসরণ করেছেন ইমরান খান। এ বিষয়ে ডায়েরিতে প্রমাণ মিলেছে। বুশরা বিবির নির্দেশনায় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির ওপর আইনি চাপ প্রয়োগ করছেন ইমরান খান।

ডায়েরিতে দেখা গেছে, বুশরা বিবির প্ররোচনায় জরুরি পরিস্থিতির বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তার মতানুসারে বিভিন্ন আন্দোলনের সময়ে ফোনকল ও নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডায়েরিতে ইমরান খানের আইনি লড়াইয়েও বুশরা বিবির হস্তক্ষেপ দেখা মিলেছে। সেখানে দেখো গেছে, বুশরা বিবি ইমরান খান ও তার আইনজীবীর কথোপকথন ঠিক করেছেন। তিনি তার স্বামীকে এ বিষয়ে চুপ থাকার জন্যও বলেছেন।

ডায়েরির একটি অংশে বুশরা বিবি লিখেছেন, আমাদের আদালতকে প্রচুর চাপে রাখতে হবে। এই চাপে রাখার অর্থ আদালতে প্রচুর লোক উপস্থিত থাকা। যার মাধ্যমে আদালত নেতিবাচক রায় দেওয়া থেকে বিরত থাকবে।

অভিযোগে আরও বলা হয়েছে, বুশরা বিবি ইমরান খানের ডায়েট ও রুটিনও নিয়ন্ত্রণ করতেন। তিনি সকালে কী খাবেন বা কী পান করবেন এমনকি জুস না মধু খাবেন সেটাও তিনি ঠিক করে দিতেন। এমনকি তিনি দুপুরের খাবাবরে মাছ মাংস কাবাব এগুলোও নির্ধারণ করে দেন। এ ছাড়া রাত ১২টার সময় দুধ দেওয়ারও নির্দেশনা দেন।

এদিকে অভিযোগের বিষয় অস্বীকার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের দাবি এ লেখা বুশরা বিবির নয় এবং এসব অভিযোগের কোনো সত্যতা নেই। দলের চেয়ারপারসন তার স্ত্রীর কথায় কিছুই করেননি।

দলের মুখপাত্র দাবি করেন, এটা মূল আলোচনা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X