কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান ও বুশরার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় নিয়ে নতুন সিদ্ধান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় স্থগিত করেছে ইসলামাবাদের জবাবদিহি (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) রায় ঘোষণার কথা থাকলেও আদালতের বিচারপতি নাসির জাভেদ রানা জানান, শীতকালীন ছুটি ও হাইকোর্টের কার্যধারার কারণে রায় ঘোষণার নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

আদালতের শীতকালীন ছুটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হয়ে ১ জানুয়ারি পর্যন্ত চলবে। খবর ডন।

প্রসঙ্গত, ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান ও তার স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা করেছিল। গত বছরের মে মাসে ইমরান খানকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি।

মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি এবং জমি নিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফেরত আসা পাঁচ হাজার কোটি রুপির অর্থ বৈধ করতে এসব লেনদেন হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

এ মামলায় আরও ছয় সন্দেহভাজন, যাদের মধ্যে আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেন, তার ছেলে আহমেদ আলি রিয়াজ এবং পিটিআই সরকারের সাবেক কর্মকর্তারাও আছেন। পলাতক অবস্থায় স্বীকৃত অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে।

এনএবি অভিযোগ করেছে, ইমরান করাচির বাহরিয়া টাউন কোম্পানির জমি বেচাকেনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তদন্তে তথ্য প্রদান থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থেকেছেন।

নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণের অপেক্ষায় রয়েছে মামলার পরবর্তী কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১০

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১১

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১২

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৪

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৫

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৬

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৯

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

২০
X