কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতের আগুনে পুড়ছে শিশুরা

সংঘাতপ্রবণ অঞ্চলে ওষুধের অভাবে ইতোমধ্যে অনেক শিশু মারা গেছে। ছবি : সংগৃহীত
সংঘাতপ্রবণ অঞ্চলে ওষুধের অভাবে ইতোমধ্যে অনেক শিশু মারা গেছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সংঘাত থামছে না। সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের সঙ্গে সংখ্যালঘু শিয়াদের এই বিরোধ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে উত্তর-পশ্চিমের পারাচিনার শহরে।

পারাচিনারের স্থানীয় বাসিন্দারা জানান, শহরের প্রধান সড়ক অবরোধের কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকটের কারণে শিশুরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ওষুধের অভাবে ইতোমধ্যে অনেক শিশু মারা গেছে।

শহরের একজন উপজাতীয় নেতা মুনাওয়ার হুসেন বলেন, আমরা প্রচণ্ড চাপের মধ্যে দিন কাটাচ্ছি। খাদ্য ও ওষুধের সংকটে আমাদের শিশুরা মারা যাচ্ছে।

একজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওষুধের অভাবে বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। তবে প্রশাসন এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এ বছরের মধ্যে পারাচিনারে শিয়া ও সুন্নিদের সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হয়েছে। গত নভেম্বরে কুররাম জেলার প্রধান সড়কে অতর্কিত হামলায় প্রায় ১০০ জন নিহত হয়। এসব হামলার কারণে সড়কটি বন্ধ হয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছেন। ১৭ ডিসেম্বর তিনি প্রাদেশিক কর্তৃপক্ষকে অবিলম্বে পারাচিনারে ওষুধ পাঠানোর নির্দেশ দেন। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

সংঘাতের আগুনে পোড়া পারাচিনারের মানুষগুলো দ্রুত সমাধানের আশায় দিন গুনছে। কিন্তু তাদের অসহায় চাহনি জানান দিচ্ছে, শান্তির পথে এখনো অনেক দূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X