বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশাল সোনার খনি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটে ধুঁকছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বেশ কয়েকটি মিত্র দেশের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছে ইসলামাবাদ। কিন্তু তারপরও পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটেনি। তবে, তাদের হাতে আছে বিরাট এক গুপ্তধন। এ গুপ্তধনই পাকিস্তানকে আশা দেখিয়ে আসছিল।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত রেকো ডিক খনি। এই খনিটিকে বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি হিসেবে গণ্য করা হয়। বলা হয়, এই খনিই পারে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের সমাধান করতে।

তবে এবার গুরুত্বপূর্ণ এই খনির উল্লেখযোগ্য অংশ ইসলামাবাদ বিক্রি করে দিচ্ছে বলে জানা গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বেলুচিস্তানে অবস্থিত রেকো ডিক খনি প্রকল্পের শতকরা ১৫ ভাগ শেয়ার সৌদি আরবের কাছে বিক্রি করে দেওয়া অনুমোদন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ।

খবরে বলা হয়েছে, আন্তঃসরকার চুক্তির ভিত্তিতে এই শেয়ার বিক্রি করা হবে। এই চুক্তির ফলে ৫৪ কোটি ডলার পাবে পাকিস্তান। প্রথম ধাপে শতকরা ১০ ভাগ শেয়ারের জন্য পাকিস্তানকে ৩৩ কোটি ডলার এবং দ্বিতীয় ধাপে বাকি শতকরা ৫ ভাগ শেয়ারের জন্য ২১ কোটি ডলার দেওয়া হবে।

জানা গেছে, খনি প্রকল্পের অংশীদারিত্ব পাওয়ার বদলে পাকিস্তানের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রস্তাব দেয় সৌদি, যা পাকিস্তানের অর্থনীতিকে মজবুত করতে পারে বলে আশা করছে ইসলামাবাদ। আর এ থেকেই খনি বিক্রি করার সিদ্ধান্ত নেয় শাহবাজ শরিফ সরকার।

বর্তমানে এ খনির ৫০ শতাংশের মালিকানা যৌথভাবে পাকিস্তান কেন্দ্রীয় সরকার ও বেলুচিস্তান সরকারের। বাকি ৫০ শতাংশের মালিক বিদেশি বিভিন্ন সংস্থা বা কোম্পানি।

১৯৯৫ সালে প্রথম রেকো ডিক খনি থেকে সোনা ও তামা উত্তোলন শুরু হয়। বিশেষজ্ঞদের অনুমান, এই খনিতে প্রায় ৪০ কোটি টন সোনা থাকতে পারে। যার বর্তমান বাজার মূল্য অন্তত ১ লাখ কোটি মার্কিন ডলার। এছাড়া এই খনিতে প্রায় ৬০০ কোটি টন তামার মজুত রয়েছে বলে ধারণা করা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, এই খনি থেকে অন্তত ৪০ বছর সোনা ও তামা আহরণ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X