কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভিসা পেতে পাকিস্তানিদের বিশেষ সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে এ পদক্ষেপ নেয় বাংলাদেশ। শনিবার (১১ জানুয়ারি) লাহোর চেম্বার অব কমার্সে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন জানান, এখন থেকে পাকিস্তানি মিশন প্রধানদের ভিসা দেওয়ার জন্য ঢাকা থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। বর্তমান বাংলাদেশ সরকার পাকিস্তানি মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে অনুমোদন ছাড়া ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর ডনের

তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। যেহেতু গত দশকে সম্পর্ক তেমন ভালো ছিল না। বাংলাদেশের ১৮ কোটি জনসংখ্যা একটি বড় বাজার, যা পাকিস্তান কাজে লাগাতে পারে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা এখনো পূর্ণভাবে কাজে লাগানো হয়নি। পাকিস্তান এটি ব্যবহার করতে সক্ষম।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টার কথা উল্লেখ করে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ইকবাল হোসেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর সমাধান করতে হলে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংগঠন (সার্ক) পুনরুজ্জীবিত করার গুরুত্বও তুলে ধরেন।

লাহোর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিয়াঁ আবুজর শাদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ৭২ কোটি ডলার হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ২০০ কোটি ডলার করার লক্ষ্য অর্জনে উভয় সরকার ও ব্যক্তিগত খাতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, চাল, সার্জিক্যাল যন্ত্রপাতি, প্রক্রিয়াজাত খাদ্য, গাড়ির যন্ত্রাংশ এবং ক্রীড়াসামগ্রী খাতগুলোকে বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১০

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১১

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১২

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৩

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৪

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১৫

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৭

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১৮

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৯

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

২০
X