কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে ক্ষীর বিক্রি করছেন ট্রাম্প!

পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সেলিম বাগ্গা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সেলিম বাগ্গা। ছবি : সংগৃহীত

আর মাত্র দুই দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ কী কাণ্ড! তিনি কেন পাকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে গান শুনিয়ে ক্ষীর বিক্রি করছেন? প্রথম দেখায় এমনটাই মনে হবে। কিন্তু কাছে গিয়ে ভালো করে খেয়াল করলেই ভাঙবে ভুল। অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এই ব্যক্তির নাম সেলিম বাগ্গা।

পাকিস্তানের শাহিওয়ালে তাকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। বিশেষ করে তরুণরা। দৌড়ে আসছেন সেলফি তুলতে। সুস্বাদু ক্ষীর বিক্রির পাশাপাশি গানের গলাও বেশ সুরেলা সেলিমের। জানা গিয়েছে, তার গান শুনে অনেকেরই নজর যায় দোকানের দিকে। সামনে যেতেই চমকে ওঠেন তারা।

এরই মধ্যে ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সেলিম। নিজের এই জনপ্রিয়তাকে বেশ উপভোগ করেছন তিনি। জানিয়েছেন নিজের অনুভূতি। ক্যামেরার সামনে তিনি বলেন, ৩ বছর আগে প্রথম আমাকে ট্রাম্প বলে ডাকেন একজন সাংবাদিক। তিনি বলেন আমি নাকি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দেখতে। পরে তিনি ছবিও দেখান। আমার বেশ ভালোই লাগে।

ক্রেতারা বলছেন, শুধু নামেই বিখ্যাত নয়, তার ক্ষীরও খুবই সুস্বাদু। পাশাপাশি গানের কণ্ঠও দারুণ। প্রথমে তার গান শুনে দোকানের কাছে আসেন অনেকে। এরপর দেখেন তিনি ট্রাম্পের মতো দেখতে। সবাই তার সাথে ছবি তুলে রাখছে। বিশেষ করে তরুণরা তাকে নিয়ে বেশি আগ্রহ দেখান।

পাকিস্তানি এই ক্ষীর বিক্রেতা, ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াতও দিয়েছেন গণমাধ্যমের কাছে। বলেছেন, তিনি যেন পাকিস্তানে ঘুরতে আসেন আর তার হাতের ক্ষীর খেয়ে যান। ট্রাম্প হতাশ হবেন না বলেও আশ্বস্ত করেন সেলিম বাগ্গা।

স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছেন তার এই চেহারার মাধ্যমে। কনটেন্ট ক্রিয়েটররাও ভিড় জমাচ্ছেন তাকে নিয়ে ভিডিও বানাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X