কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে : কংগ্রেস নেতা

কাশ্মীরে সতর্ক পাহারায় ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত
কাশ্মীরে সতর্ক পাহারায় ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত

‘বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে’- বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেতা উদিত রাজ । শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উদিত রাজ বলেন, পহেলগাম হামলা ভারতের সমর্থনে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ভারত সরকারের পাকিস্তানকে শিক্ষা দেওয়ার এখনই সঠিক সময়। কংগ্রেস দল সরকারের যে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপকে পূর্ণ সমর্থন করবে। আমরা সর্বদলীয় বৈঠকে একই আশ্বাস দিয়েছি।

তিনি আরও বলেন, সকল সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার এবং পাকিস্তান যাতে আবার এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার এটাই সময়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। শনিবার (২৬ এপ্রিল) কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজের ভাষণের তিনি এ কথা বলেন।

শাহবাজ বলেন, পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি ভারতের চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে। পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।

অপরদিকে হুংকার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার পেছনে আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে। এ ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত ৭টি বড় পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। বর্তমানে পাকিস্তানের আকাশসীমা ভারতের বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ থাকায় তারা বিপদে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X