শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি বিল পাস করেছে। এর ফলে ফেডারেল সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ উন্মোচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে ২২২ জন আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেন। এর মধ্যে ছয়জন ডেমোক্র্যাটও ছিলেন। অন্যদিকে ২০৯ জন এর বিরোধিতা করেন, যার মধ্যে দুজন রিপাবলিকান ছিলেন। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

এর আগে সোমবার রাতে সিনেট (কংগ্রেসের উচ্চকক্ষ) ৬০-৪০ ভোটে বিলটি অনুমোদন করে। এ বিল আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে। এর ফলে ছয় সপ্তাহ ধরে বেতন বন্ধ থাকা লক্ষাধিক ফেডারেল কর্মচারী আবার বেতন পেতে যাচ্ছেন। শাটডাউনে অত্যাবশ্যকীয় সেবা ছাড়া প্রায় সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।

সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথ বলেছেন, এটি কেবল একটি অস্থায়ী সমাধান। জানুয়ারিতে যদি নতুন চুক্তি না হয়, তাহলে সরকার আবার বন্ধ হয়ে যাবে।

যেসব ডেমোক্র্যাট সিনেটে বিলটির পক্ষে ভোট দিয়েছেন তারা হলেন—ডিক ডারবিন (ইলিনয়), জন ফেটারম্যান (পেনসিলভানিয়া), ক্যাথরিন কর্টেজ মাস্টো ও জ্যাকি রোজেন (নেভাডা), ম্যাগি হাসান ও জিন শাহিন (নিউ হ্যাম্পশায়ার), এবং টিম কেইন (ভার্জিনিয়া)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X