কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘নিরপেক্ষ তদন্তের’ প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ‘নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত’ করার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে পাকিস্তানের এই প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছেন না ভারতের সিনিয়র রাজনীতিকরা।

শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পশ্চিমবঙ্গের কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, চোর কি কখনো নিজের চুরি তদন্ত করতে পারে? এরা কী তদন্ত করবে?

তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভয়ের কারণেই এমন প্রস্তাব দিচ্ছেন। এ বিষয়ে সতর্ক করে সুকান্ত মজুমদার বলেন, যখন পাকিস্তান প্রস্তুত থাকবে না, তখনই আমরা তাদের আঘাত করব এবং সেই আঘাত হবে অত্যন্ত কঠিন।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, পাকিস্তান এখনো পেহেলগাম হামলার সত্যতা স্বীকার করেনি কিংবা এর নিন্দা প্রকাশ করেনি। বরং হামলার শুরুতেই পাকিস্তান ভারতকেই দোষারোপ করেছিল।

রামবানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আবদুল্লাহ বলেন, যারা শুরুতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, তাদের বক্তব্যকে এখন গুরুত্ব দেওয়া কঠিন। আমি তাদের মন্তব্য নিয়ে বেশি কিছু বলতে চাই না।

পাঞ্জাবের মোহালিতে আরেক কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরি পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া ভাষায় কথা বলেন। তিনি বলেন, পেহেলগাম হামলা ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের অংশ। পাকিস্তান শুধু একটি দুষ্কৃতকারী রাষ্ট্র নয়, বরং এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

পাকিস্তানের প্রস্তাব নিয়ে ভারতের রাজনীতিকদের এই প্রতিক্রিয়াগুলো দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্কের আরও একটি বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X