কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবস্থান জানাল গোয়েন্দা সংস্থা

ভারতীয় নিরাপত্তা বাহিনীর পেট্রোল। ছবি : সংগৃহীত
ভারতীয় নিরাপত্তা বাহিনীর পেট্রোল। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির গোয়েন্দা সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে তারা কাশ্মীরেই রয়েছেন।

বৃহস্পতিবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সূত্রে জানা গেছে, ওই সন্ত্রাসীরা এখনো দক্ষিণ কাশ্মীরের গহীন অরণ্যে লুকিয়ে থাকতে পারে। সন্ত্রাসীরা ‘আত্মনির্ভরশীল’ — অর্থাৎ খাদ্য ও রসদের মজুদ রেখেই গোপন অবস্থানে থাকতে সক্ষম।

এনআইএ জানায়, এই আত্মনির্ভরতা তাদের বহিরাগত সাহায্যের প্রয়োজন কমিয়ে দিয়েছে। এ ধরেনের সহযোগিতা সাধারণত পাকিস্তানের পক্ষ থেকে এসে থাকে বলে অভিযোগ করেছে ভারত।

কাশ্মীরের সাম্প্রতিক হামলা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা। এ হামলায় ২৬ পর্যটক নিহত হন। সূত্র জানিয়েছে, হামলাকারীরা পেহেলগামের বিখ্যাত বাইসারান উপত্যকায় অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকেই অবস্থান করছিল। সন্ত্রাসীদের সহায়ক ওভারগ্রাউন্ড কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরো চারটি এলাকা রেকি করেছিল—এর মধ্যে ছিল আরু এবং বেতাব উপত্যকা। কিন্তু এই এলাকাগুলো নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকায় তারা বাইসারানকে বেছে নেয়।

তদন্তকারীদের মতে, হামলাকারীরা উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেছে যা সিম কার্ডবিহীন এবং স্বল্প-পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশনের মাধ্যমে পরিচালিত হয়। এতে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া নিজেদের অবস্থান গোপন করতে অন্তত তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। শুধু যারা হামলা চালিয়েছে তাদের নয়, যারা এই হামলার পরিকল্পনাকারী তাদেরও খুঁজে বের করে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাকিস্তান ও তার সন্ত্রাসী নেটওয়ার্ককে সরাসরি দায়ী করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X