মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

কাশ্মীর হামলার জেরে আবারও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে নরেন্দ্র মোদির প্রশাসন। শুক্রবার (২ মে) দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এ ব্যবস্থা গ্রহণ করে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন করে উসকানি দিল। ব্লক করা চ্যানেলে একটি বার্তায় বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এই দেশে বর্তমানে এই কনটেন্ট উপলব্ধ নয়। সরকারি অপসারণ অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শুরুতে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছিল। সেগুলো ভারত সম্পর্কে মিথ্যা, উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। এ ছাড়া পেহেলগাম হামলার ওপর বিবিসির প্রতিবেদনের বিরুদ্ধে ভারত সরকার তীব্র আপত্তি জানিয়েছে।

ভারতে ব্লক করা পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ ও রাজি নামা।

এদিকে পাকিস্তানিদের মধ্যে ভারতের হামলার শিকার হওয়ার শঙ্কা দিন দিন বাড়ছে। তার সর্বশেষ বহিঃপ্রকাশ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) কর্তৃপক্ষের এক আদেশ।

আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে।

তিনি বলেন, ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্য সব মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহ নিশ্চিত করার জন্য আজাদ জম্মু ও কাশ্মীর সরকার ১ বিলিয়ন রুপির জরুরি তহবিলও মজুত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X