মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনার চতুর্থ দফা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদি বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রোমে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, দুই পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত করা হয়েছে, তবে নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় ‘ই৩’ দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যকার একটি আলাদা বৈঠকও বিলম্বিত হতে পারে।

এই কূটনৈতিক বিরতি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ সাতটি কোম্পানি ও দুটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ‘অবৈধ জ্বালানি বাণিজ্যে’ জড়িত থাকার অভিযোগ এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা, যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয়।

ইরান এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে ‘সর্বোচ্চ চাপ কৌশলের ব্যর্থ প্রয়াস’ বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতি ও আচরণ দ্ব্যর্থতাপূর্ণ এবং তা কূটনৈতিক পথকে ক্ষতিগ্রস্ত করছে।

ওমান দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাকচ্যানেল হিসেবে কাজ করে আসছে এবং সাম্প্রতিক পরোক্ষ আলোচনাগুলোর আয়োজকও তারা। যদিও উভয় পক্ষ আগের আলোচনাগুলোকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছে, তবু একটি সম্ভাব্য চুক্তির আওতা ও তার বাস্তবায়নের সময়সূচি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে।

আলোচনার ঘনিষ্ঠ সূত্র জানায়, ইরান একটি অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়েছিলেন। এখন আলোচনায় ফিরলেও শর্ত আরোপ করে বলেছেন, তেহরান যদি আপস না করে, তবে এর গুরুতর পরিণতি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X