কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন করে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন

ইয়েমেনের আল-জাওফ প্রদেশে চারটি স্থানে বিমান হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত
ইয়েমেনের আল-জাওফ প্রদেশে চারটি স্থানে বিমান হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর লালসালাম অঞ্চলে প্রভাব কমাতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

হুথি গোষ্ঠীর নিজস্ব টিভি চ্যানেল আল-মাসিরাহ জানায়, ইয়েমেনের আল-জাওফ প্রদেশে চারটি স্থানে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই সর্বশেষ হামলা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও, এর আগেই জানানো হয়েছিল যে, তারা অপারেশন রাফ রাইডার নামের অভিযানের আওতায় হুতিদের বিরুদ্ধে একটি ‘তীব্র ও ধারাবাহিক সামরিক অভিযান’ পরিচালনা করছে।

সেন্টকমের তথ্যমতে, এই অভিযানে এখন পর্যন্ত ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং শত শত হুথি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছে।

এ অভিযানের পর থেকে হুথিদের হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। বলিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৬৯ শতাংশ এবং একমুখী ড্রোন হামলা ৫৫ শতাংশ কমেছে বলে জানায় সেন্টকম।

অন্যদিকে হুথিরা দাবি করছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় ১,০০০টি বিমান হামলা চালিয়েছে। এতে ২১৭ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হুতি নেতা আবদুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে জানান, যুক্তরাষ্ট্রের দমন-পীড়ন সত্ত্বেও তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, রেড সি, বাব আল-মানদাব, গালফ অব এডেন এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অভিযান অধিকৃত ফিলিস্তিনের গভীরে চলবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ‘ব্যর্থ’ উল্লেখ করে জানান, তারা হুতিদের সামরিক কর্মকাণ্ড থামাতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্লিপ অব টাং হতে পারে’, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১০

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১২

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৩

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৪

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৬

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৭

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৮

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

২০
X