কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিশাল মহড়ার আয়োজন করছে চীন-পাকিস্তান

পুরোনো ছবি
পুরোনো ছবি

চীন ও পাকিস্তানের বিমানবাহিনী যৌথ মহড়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।

এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের বিমানবাহিনীকে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন। যৌথ এই মহড়ার নাম শাহিন-১০। চলতি মাসের শেষে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০১১ সাল থেকেই শাহিন নামের এই যৌথ মহড়ার আয়োজন করে আসছে চীন ও পাকিস্তান। এর আগে ২০২০ সালে পাকিস্তান এ যৌথ মহড়ার আয়োজন করেছিল।

এ ছাড়া পাকিস্তান সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। দুদেশের সেনাবাহিনী অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X