কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০২:৫১ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলা চালাল ভারত

পাকিস্তানে মিসাইল হামলা। ছবি : সংগৃহীত
পাকিস্তানে মিসাইল হামলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তিনটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, ভারত পাকিস্তানের তিনটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ।

বাহাওয়ালপুরে হাফিজ সাঈদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, যেখানে তিনটি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ছাড়া, কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ডিজি আইএসপিআর এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরে ভারত এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। যদিও এ অভিযোগ পাকিস্তান অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X