কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।

শুক্রবার এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে এ উত্তেজনা যেকোনো সময় সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে, এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি পাকিস্তানে নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

ভারতের পক্ষ থেকে বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালানো হয়। ইসলামাবাদ একে ‘স্পষ্ট যুদ্ধ ঘোষণা’ বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত ছয়টি স্থানে মসজিদ, হাইড্রোপাওয়ার প্রকল্পসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও সাতটি ড্রোন ভূপাতিত করেছে এবং সীমান্তে ভারতীয় একাধিক চৌকি ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করে।

এরদোয়ান তার বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের যে প্রস্তাব এসেছে, তা আমরা মূল্যবান মনে করি।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যারা আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, তাদের বিপরীতে আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তুরস্কের লক্ষ্য হচ্ছে উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া, যাতে পরিস্থিতি এমন এক পর্যায়ে না পৌঁছে, যেখান থেকে ফেরার উপায় থাকবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X