কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে শক্তিশালী ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি
ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি

একের পর এক পাকিস্তানে হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান। কিন্তু তিনটি বিমানঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

শনিবার (১০ মে) ভোরে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ-১ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।

পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা। কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ । এখন পর্যন্ত পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি, তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X