কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজাদ কাশ্মীরে ভারতের হামলায় হতাহতের খবর জানাল পাকিস্তান

এলওসি সীমান্তে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : সংগৃহীত
এলওসি সীমান্তে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার দাবি করে আসছে। এ হামলায় আজাদ কাশ্মীরে হতাহতের খবর জানিয়েছে পাকিস্তান।

শনিবার (১০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীর সরকারের মুখপাত্র মাযহার হুসেইন শাহ বলেন, গত রাতে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে শাহ জানান, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশু রয়েছে। স্থানীয় সময় গত রাত থেকে শুরু হওয়া এই গোলাবর্ষণে এজেকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

আজাদ জম্মু ও কাশ্মির প্রশাসন ভারতীয় বাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর গোলাবর্ষণের কারণে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করেছে। গত শুক্রবার রাতে ভারত নিজেই পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি হামলা চালায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটি এই হামলার লক্ষ্য ছিল। ভারতীয় হামলার পরপরই পাকিস্তান তার পাল্টা প্রতিক্রিয়া শুরু করে।

পাকিস্তান দাবি করেছে, তাদের গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটিতে চালানো ভারতীয় মিসাইল হামলা প্রতিহত করা হয়েছে। যদিও স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই পাকিস্তান চালায় তাদের ‘বুনিয়ান-উন-মারসুস’ অভিযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X