কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রঘাঁটিতে পাকিস্তানের পাল্টা হামলার দাবি

ব্রহ্মস একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধবিমান, সাবমেরিন, জাহাজ এবং স্থলযান থেকে উৎক্ষেপণযোগ্য। ছবি : সংগৃহীত
ব্রহ্মস একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধবিমান, সাবমেরিন, জাহাজ এবং স্থলযান থেকে উৎক্ষেপণযোগ্য। ছবি : সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে পাকিস্তান- এমনই দাবি ইসলামাবাদের।

পাকিস্তান জানায়, ভারতীয় সামরিক শক্তিকে লক্ষ্য করে চালানো এই পাল্টা অভিযানে তারা আঘাত হেনেছে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’-এর মজুতাগারে।

শনিবার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, যার অর্থ ‘সুদৃঢ় প্রাচীর’। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় হামলার কড়া জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটি দাবি করে, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা চালিয়েছে। আমরা তার যথাযথ জবাব দিয়েছি।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারত ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গুদাম। এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র একটি যৌথ ভারত-রাশিয়া প্রকল্পের ফসল।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার এনপিও মাশিনোসট্রোয়েনিয়া মিলে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। নদী ব্রহ্মপুত্র এবং মস্কভা- এ দুটি নদীর নাম থেকেই এর নামকরণ করা হয়েছে ‘ব্রহ্মস’।

ব্রহ্মস একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধবিমান, সাবমেরিন, জাহাজ এবং স্থলযান থেকে উৎক্ষেপণযোগ্য। এটি ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, পাকিস্তানের এই পাল্টা হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। তবে আন্তর্জাতিক মিডিয়া বিবিসি জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো নীরব রয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে, যদিও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। এর পর থেকেই সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ৬ মে রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের একটি সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে। এরই জবাবে পাকিস্তান চালায় এই ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। চলমান পাল্টাপাল্টি অভিযানে ব্যবহৃত হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান।

দুই দেশের চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১০

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১১

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১২

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৩

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৪

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৫

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৬

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৭

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৮

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৯

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X