কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ২৬ ঘাঁটিতে হামলা করে পাকিস্তান

আইএসপিআরের প্রেস ব্রিফিং
আইএসপিআরের প্রেস ব্রিফিং। ছবি : সংগৃহীত

নিরীহ নাগরিকদের ওপর ভারতের হামলার জবাবে প্রতিশ্রুতি অনুযায়ী কড়া প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভারতের অভ্যন্তরে ২৬টি সামরিক ঘাঁটিতে জবাবি হামলা চালানো হয়েছে।

তিনি জানান, লক্ষ্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়। খবর জিও নিউজের।

তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লিসহ ভারতের বড় বড় শহরের আকাশে নজরদারি চালিয়েছে। এই পুরো অভিযানে পাকিস্তানের তিন বাহিনী—সেনা, নৌ ও বিমান—একসঙ্গে কাজ করেছে, যা ছিল একটি ‘পাঠ্যপুস্তকীয় যৌথ সামরিক প্রদর্শনী’।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীর অঞ্চলের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা-কে দায়ী করে।

প্রতিক্রিয়ায় ভারত ৭ মে ‘অপারেশন সিন্ধুর’ নামে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ১৪টি স্থানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই পাল্টাপাল্টি অভিযানের জেরে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

গত ১০ মে চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতারসহ বিশ্বের বহু দেশের চাপ ও মধ্যস্থতায় দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X