কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বজ্রবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

লাহোরে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে ও বহু সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়। ছবি:  ডন
লাহোরে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে ও বহু সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়। ছবি: ডন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার দিনভর ভারি বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ১৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ৯২ জন।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে লাহোরে ৩ জন, ঝিলমে ২ জন এবং রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়ে একজন করে মারা গেছেন।

লাহোরে একাধিক দুর্ঘটনায় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয়জন। ঝিলমে দেয়াল ধস ও বজ্রপাতে দুইজন মারা গেছেন এবং সোলার প্যানেল ছিটকে পড়ায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাত ও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন, যার মধ্যে একটি শিশুও আছে।

শেখুপুরায় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএমএ জানায়, ঝড়বৃষ্টিতে বহু কাঁচা ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেকে অনিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।

লাহোরে গাছ উপড়ে পড়েছে এবং বহু সোলার প্যানেল নষ্ট হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববারও ঝড়বৃষ্টি চলতে পারে। পিডিএমএ সবাইকে সতর্ক থাকতে বলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X