কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ২০টি যুদ্ধবিমান টার্গেট করেছিল পাকিস্তান

সম্প্রতি ভারত-পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
সম্প্রতি ভারত-পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময়ে ভারতীয় বিমানবাহিনীর ২০টি যুদ্ধবিমানকে টার্গেট করেছিল পাকিস্তানি সেনারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিলাওয়াল দাবি করেছেন—এই ২০টি যুদ্ধবিমানের মধ্যে ৬টি গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তবে যুদ্ধের পথ না বেছে নিয়ে পাকিস্তান সংযম দেখিয়েছে এবং শান্তি বজায় রাখার স্বার্থে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধ বন্ধে প্রস্তুত ছিল শর্তসাপেক্ষে, যার মধ্যে অন্যতম ছিল—সব বিরোধপূর্ণ ইস্যু নিরপেক্ষ স্থানে আলোচনার মাধ্যমে সমাধান করা।’

বিলাওয়াল আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন।

লন্ডনে এক বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্বশক্তিগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান জানান। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের সমাধানে এগিয়ে আসুক।

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘কাশ্মীর সমস্যাই ভারত-পাকিস্তান উত্তেজনার মূল উৎস। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে দুই দেশের মধ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X