কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আগস্টে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে ৮৩ শতাংশ

পেশোয়ারে একটি বোমা হামলার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা কর্মীরা। ছবি : এএফপি
পেশোয়ারে একটি বোমা হামলার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা কর্মীরা। ছবি : এএফপি

পাকিস্তানে গত আগস্ট মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলা। দেশটিতে গত এক মাসে ৯৯টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান ইনিস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালের নভেম্বর মাসের পর থেকে গত আগস্ট মাসে সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময়ে ১১২ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এ হামলার বেশিরভাগের লক্ষ্য ছিল নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক লোকজন।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের চেয়ে আগস্টে ৮৩ শতাংশ বেশি হামলা হয়েছে। এ মাসে ৫৪টি হামলা হয়েছে। এর মধ্যে চারটি আত্মঘাতী হামলা ছিল। এ হামলার তিনটিই হয়েছিল উপজাতীয় জেলা খাইবার পাখতুনখোয়া এবং একটি হয়েছিল মূল ভূখণ্ড কেপিতে।

এর আগে গত জুলাই মাসে দেশটিতে পাঁচটি আত্মঘাতী হামলা হয়েছিল। যা ছিল চলতি বছরের সবচেয়ে বেশি। এ ছাড়া ২০২৩ সালের আট মাসে দেশে ২২টি আত্মঘাতী হামলা হয়েছে। এ সময়ে ২২৭ জন নিহত ও ৪৯৭ জন আহত হয়েছেন।

পিআইসিএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের তুলনায় আগস্ট মাসে বেলুচিস্তান ও উপজাতীয় এলাকায় (ফাতা) বেশি জঙ্গি হামলা হয়েছে। এ সময়ে বেলুচিস্তানে জঙ্গি হামলা ৬৫ শতাংশ বেড়েছে। জেলায় গত মাসে ১৭টি হামলা হয়েছিল। এ মাসে তা বেড়ে ২৮ এ গিয়ে ঠেকেছে। এ ছাড়া ফাতায় জঙ্গি হামলা ১০৬ শতাংশ বেড়েছে। এ জেলায় গত মাসে ১৯টি জঙ্গি হামলা হয়েছিল। যা আগস্টে ৩৭ এ দাঁড়িয়েছে।

সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়, উপজাতীয় জেলা ছাড়াও কেপিতে গত মাসে জঙ্গি হামলা আশঙ্কাজনকহারে বেড়েছে। জেলায় গত জুলাই মাসে ১৫টি হামলা হয়েছিল। যা আগস্ট মাসে ২৯ এ দাঁড়িয়েছে। ফলে পরিসংখ্যনে জেলায় জঙ্গি হামলা ৮৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া নিহত ও আহতের হার যথাক্রমে ১৮৮ শতাংশ ও ৭৩ শতাংশ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X