কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

বিমানের অদ্ভুত ভুল, বিপাকে পাকিস্তানি যাত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানের এক অদ্ভুত ভুলে করাচিগামী এক যাত্রীকে পাঠিয়ে দেওয়া হলো সৌদি আরবে! ঘটনাটি ঘটেছে ৭ জুলাই, ‘এয়ারসিয়াল’ নামের একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে। খবর পিটিআইর

ভুক্তভোগী মালিক শাহজাইন করাচির বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি লাহোর থেকে করাচি যাওয়ার টিকিট কাটেন। তবে, যাত্রার দিন তিনি ভুলভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইটে উঠে পড়েন, যা সৌদি আরবের দিকে যাচ্ছিল।

বিস্ময়ের ব্যাপার হলো, বিমানবন্দরে বোর্ডিং পাস ও নিরাপত্তা চেকের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো পার হয়েও কেউ বুঝতেই পারেনি যে তিনি ভুল ফ্লাইটে উঠেছেন! সৌদি আরবে পৌঁছানোর পর বিষয়টি ধরা পড়ে এবং তাকে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ভুল করে যাত্রী ভুল ফ্লাইটে উঠতে পারেন, এমন ঘটনা বিরল নয়। কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী আন্তর্জাতিক গন্তব্যে চলে যাওয়ার মতো ঘটনা আমরা কখনো দেখিনি।

ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যেও নিরাপত্তা ও তদারকির বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

এয়ারসিয়াল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X