কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চীন থেকে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানায়, চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামের বড় অর্জন বলে বর্ণনা করেছে।

পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ওপর নজর রাখবে। বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা।

চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

এর আগে ২০১৮ সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট পিআরএসএস-ওয়ান পাঠিয়েছিল পাকিস্তান। নতুন পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের ৫টি স্যাটেলাইট রয়েছে।

এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X