কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণ

মর্টার শেল। ছবি: সংগৃহীত
মর্টার শেল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শিশুদের হাতে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাঠে খুঁজে পাওয়া একটি মর্টার শেলকে খেলনা ভেবে ঘরে নিয়ে গিয়েছিল তারা। এরপর সেটি আচমকা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় পাঁচ শিশু। আহত হয় আরও অন্তত ১২ জন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

শনিবার (0২ আগস্ট) এ মর্মান্তিক ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার সোরবন্দ গ্রামে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ডন পত্রিকা জানায়, শিশুরা মাঠে খেলছিল, সে সময় তারা মর্টার শেলটি খুঁজে পায়। খেলনা ভেবে সেটি গ্রামে এনে খেলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটি বিস্ফোরিত হয়।

বান্নু অঞ্চলের পুলিশ মুখপাত্র আমির খান বলেন, নিহত ও আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বান্নু রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। তারা প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরপিও আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং যারা দায়ী, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পাকিস্তানে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন চলা এলাকাগুলোতে প্রায়ই বিস্ফোরক দ্রব্য পড়ে থাকে, যা খেলনা ভেবে শিশুদের হাতে চলে আসে।

২০২৩ সালের অক্টোবরেও এমনই এক ঘটনা ঘটে বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায়। সেখানেও একটি গ্রেনেড বিস্ফোরণে এক শিশু নিহত এবং আটজন আহত হয়।

তার আগের মাসে, সিন্ধু প্রদেশের কাশমোর জেলার একটি বাড়িতে রকেট লঞ্চারের গোলা বিস্ফোরিত হলে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন নারী আহত হন।

এ ধরনের বিপজ্জনক বিস্ফোরকদ্রব্য অব্যবস্থাপনায় পড়ে থাকায় শিশুদের জীবন বারবার ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X