কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কমলো বিদ্যুতের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (নেপ্রা) বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিক শুল্ক সমন্বয়ের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৮৯ রুপি কমানোর অনুমোদন দিয়েছে তারা।

বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ফেডারেল সরকারের কাছে পাঠিয়েছে। বৃহস্পতিবার নেপ্রা কর্তৃপক্ষ জিওটিভি নিউজকে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশোধিত দাম কে-ইলেকট্রিক গ্রাহকসহ সকল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিসকো) ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ সম্পর্কে বলা হয়েছে, আগস্ট মাসের বিলগুলোতে এই সমন্বয় দেখানো হবে। এ মাস থেকেই গ্রাহকদের কম টাকা গুণতে হবে।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের জন্য মূল্য হ্রাস কার্যকর থাকবে এবং এর ফলে সারা দেশের বিদ্যুৎ গ্রাহকরা মোট ৫৫.৮ বিলিয়ন রুপির ভর্তুকি পাবেন বলে আশা করা হচ্ছে।

গত মাসেও নেপ্রা বিদ্যুৎ গ্রাহকদের জন্য মাসিক জ্বালানি খরচ সমন্বয় ব্যবস্থার অধীনে কে-ইলেকট্রিক ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪.০৩ রুপি কমিয়ে একটি স্বস্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর আওতায় দেশের বাকি অংশ প্রতি ইউনিট ৫০ পয়সা কমানোর সুবিধা পেয়েছে। এই স্বস্তি জুলাই মাসের সকল যোগ্য গ্রাহকের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে।

আরেকটি পদক্ষেপ হিসেবে ফেডারেল সরকার ১ জুলাই থেকে কার্যকর বিদ্যুৎ বিলের উপর প্রাদেশিক বিদ্যুৎ শুল্ক বাতিল করেছে। জুন মাসে সকল মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, বিদ্যুৎ গ্রাহকদের উপর বোঝা কমানোর লক্ষ্যে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X