কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত বিবৃতি বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী (ফরেইন টেরোরিস্ট অর্গানাইজেশন-এফটিও) এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশন (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছে।

বিবৃতির তথ্য অনুসারে, ২০১৯ সালেই বিএলএকে এসডিজিটি তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় থাকা অবস্থাতেই ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে এবং বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় বিএলএ। তারপর ২০২৫ সালের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসমারিককে হত্যা ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনার সঙ্গে বিএলএ এবং মাজিদ ব্রিগেড সরাসরি সংশ্লিষ্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের পদক্ষেপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ‘সন্ত্রাসী তকমা’-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ সন্ত্রাসী কার্যকলাপ হ্রাসের একটি কার্যকর উপায় এই তকমা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী তকমা দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ওই ব্যক্তি বা গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সম্পত্তি ক্রয়ে নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। পাশাপাশি যে কোনো সময় ওই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানও চালাতে পারে যুক্তরাষ্ট্র।

২০০০ সালে গঠিত বিএলএ পাকিস্তানের একটি বড় মাথাব্যাথার কারণ। দেশটিতে অনেক আগে নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীটিকে ভারতের কেন্দ্রীয় সরকার মদদ দিচ্ছে বলে বেশ কয়েকবার অভিযোগ করেছে ইসলামাবাদ; তবে নয়াদিল্লি বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১০

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১১

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১২

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৩

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৪

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৫

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৬

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৭

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৮

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৯

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

২০
X