কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে গত মে মাসে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর সর্বোচ্চ পদক ফিল্ড মার্শালে ভূষিত করা হয় পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে। এর মাধ্যমে তিনিই পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি যিনি এই সামরিক সর্বোচ্চ পদে ভূষিত হন। এর আগে দেশটিতে প্রথমবারের মতো এই পদে ভূষিত হয়েছিলেন জেনারেল আইয়ুব খান।

এদিকে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ জড়ানো ভারতকে ব্যাপক আকারে নাস্তানাবুদ করে পাকিস্তানের সেনাবাহিনী। যার জন্য ফিল্ড মার্শালে ভূষিত হওয়া সেনাপ্রধান আসীম মুনিরের পদটি এবার বদলেই ফেলতে যাচ্ছে ইসলামাবাদ। বর্তমান পদবি সেনাপ্রধানের পরিবর্তে নতুন নামকরণ করা হচ্ছে। পাশাপাশি তার ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এর জন্য করতে হবে সংবিধান সংশোধনও। তবে এতে রাজি হয়েছে শেহবাজ শরিফের সরকার। শনিবার এই পরিবর্তনের প্রস্তাব পাকিস্তানের পার্লামেন্টের উভয়কক্ষে পেশ করা হয়েছে।

পাকিস্তানের সংবিধানের ২৪৩ নম্বর ধারায় সেনাপ্রধানের ভূমিকার কথা বলা হয়েছে। এবার সেই ধারাতে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে, ২৪৩ নম্বর ধারা অনুযায়ী নতুন একটি পদ তৈরি করা হবে। পদের নাম হবে- চিফ অব ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষাবাহিনীর প্রধান। বর্তমানে যিনি চিফ অব আর্মি স্টাফ বা সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিই সংবিধানস্বীকৃত নতুন এই পদের দায়িত্ব সামলাবেন। আর তাই আসিম মুনিরই এই পদে আসীন হতে যাচ্ছেন।

এ ছাড়া নতুন সংশোধন প্রস্তাবে সেনাবাহিনীতে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। তা পাস হলে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রধানকে নিয়োগ করবেন।

একইভাবে নিয়োগ করা হবে প্রতিরক্ষাবাহিনীর প্রধানকেও। সংবিধান সংশোধনের প্রস্তাবে কমান্ডার অব ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড নামের আরও একটি পদ তৈরির কথা বলা হয়েছে। দেশের পরমাণু এবং কৌশলগত সম্পদে নজরদারি করবেন এই পদাধিকারীরা। তাকে সেনাপ্রধানের পরামর্শ অনুযায়ী নিয়োগ করবেন প্রধানমন্ত্রী নিজে।

পাশাপাশি ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিটের মতো সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের জন্য বিশেষ মর্যাদার কথা বলা হচ্ছে। যারা আজীবন সাংবিধানিক সুরক্ষা পাবেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X