কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পাকিস্তানে শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। সাধারণত অগভীর ভূমিকম্প বেশি বিপজ্জনক হলেও গভীর উৎসের কম্পনও বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। এ কারণে অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি, যেখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প নিয়মিতভাবে ঘটে এবং সীমান্ত পেরিয়ে অনুভূত হয়।

পাকিস্তানজুড়ে বিভিন্ন সক্রিয় ফল্ট লাইন থাকায় দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া (কেপি), গিলগিট–বালতিস্তান —ইউরেশীয় প্লেটের দক্ষিণ সীমান্তে অবস্থিত। এ ছাড়া সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে হওয়ায় এখানেও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলের কাছে আরবিয়ান প্লেট ও ইউরেশীয় প্লেটের সক্রিয় সীমান্ত থাকায় ভয়াবহ ভূমিকম্পের প্রবণতা বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X