কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
নওয়াজ শরিফ বলেছেন

ভারত যখন চাঁদে যাচ্ছে পাকিস্তান তখন ভিক্ষা করে বেড়াচ্ছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে আগামী মাসে দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফেরার আগে আবারও সাবেক জেনারেল ও বিচারপতিদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি।

নওয়াজ শরিফ বলেছেন, আজ টাকার জোগাড় করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে দেশে ভিক্ষা করে বেড়াচ্ছেন। আর ভারত চাঁদে গেছে, জি-২০ সম্মেলনের আয়োজন করেছে। ভারত এমন কাজ করতে পারলেও পাকিস্তান কেন করতে পারেনি। এ জন্য কারা দায়ী?

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাহোরের দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন অপেক্ষা করানোর পর পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর অংশ হিসেবে গত জুলাই মাসে দেশটির সরকারকে ১২০ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী তখন দেশটির মাত্র কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। কিন্তু এখন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলার। আজ ভারত কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় পড়ে রয়েছে।

আল-আজিজিয়া মিলস দুর্নীতি মামলায় সাত বছরের সাজা কাটার সময় ২০১৯ সালের নভেম্বরে তৎকালীন সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সহায়তায় দেশ ছাড়েন নওয়াজ শরিফ। তখন থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। তবে সম্প্রতি জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন তিনি। এ জন্য আগামী মাসে নওয়াজ শরিফ লাহোরে আসার আগে তার আগাম জামিনের ব্যবস্থার কথা জানিয়েছে পিএমএল-এন।

গতকালের বক্তব্যে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির জন্য দেশটির সামরিক ও বিচার বিভাগের সমালোচনা করেন নওয়াজ। তিনি বলেন, যে ব্যক্তি (নওয়াজ) দেশকে লোডশেডিং থেকে মুক্ত করেছে তাকে চারজন বিচারক বাড়ি পাঠিয়েছেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তৎকালীন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান জেনারেল ফয়েজ হামিদ তার ক্ষমতাচ্যুতির পেছনে জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেন তিনি। এ কাজের জন্য তাদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান পিএমএল-এন প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X