কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ধুতে রকেট লঞ্চার বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৮

২০২১ সালে লাহোরে বিস্ফোরণে বিধ্বস্ত এলাকা। ছবি : এএফপি
২০২১ সালে লাহোরে বিস্ফোরণে বিধ্বস্ত এলাকা। ছবি : এএফপি

পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি বাড়িতে রকেট লঞ্চার বিস্ফোরণে ৫ শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রদেশের কান্ধকোট জেলায় এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

কান্ধকোট জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহাইল খোসো বলেন, কান্ধাকোটের ঘোড়াঘাট এলাকায় কোটচা নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনায় ঘটেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই রকেট লঞ্চারটি শিশুরা খেলাধুলার সময় মাঠ থেকে কুড়িয়ে বাসায় এনেছিল। পরে এটি বিস্ফোরিত হয়।

আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে সিন্ধু অঞ্চলের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মকবুল বকর আইজি ডা. রিফ্ফাত মুখতারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি গ্রামে কিভাবে রকেট লঞ্চার পৌঁছাল তা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কোটচার ওই এলাকায় অস্ত্র পাচারকারী চক্রের কেউ আছে কিনা বা সেখানে দুষ্কৃতকারীদের চলাফেরা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X