কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগমুহূর্তে বড় ধাক্কা খেল ইমরান খানের পিটিআই

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যাট কেড়ে নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। একই সঙ্গে পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে কমিশন। নির্বাচনের আগমুহূর্তে ইসির এই সিদ্ধান্তকে দলটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর জিও নিউজের।

গতকাল শুক্রবার রাতে (২২ ডিসেম্বর) এ বিষয়ে সংরক্ষিত রায় দেন নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি বেঞ্চ। এই বেঞ্চের প্রধান ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা।

পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের পিটিশনে ওপর শুনানি শেষে ১১ পৃষ্ঠার এই রায় দেওয়া হয়েছে। আকবরের দাবি ছিল, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

ইসির রায়ে বলা হয়েছে, পিটিআই আমাদের নির্দেশনা মেনে চলেনি। পিটিআইয়ের সংবিধান, নির্বাচনী আইন, ২০১৭ ও নির্বাচনী বিধিমালা, ২০১৭ অনুযায়ী তারা দলের নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

পিটিআইয়ের নির্বাচনকে অবৈধ ঘোষণা করায় ব্যারিস্টার গোহর আলী খান আর দলের প্রধান হিসেবে থাকতে পারবেন না। তিনি ইমরান খানের পরিবর্তে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ইসির এই রায়ের বিরুদ্ধে ‍আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে পিটিআই। তবে তাদের হাতে সময় খুব কম। কেননা রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাবে। ফলে পিটিআইয়ের হাতে মাত্র একদিন সময় আছে।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট হবে। পিটিআইয়ের অভিযোগ, তাদের একের পর এক হামলার টার্গেট বানানো হচ্ছে। তাদের নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হচ্ছে না। এমনকি এসব বিষয়ে ইসির পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টা পর এই রায় দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস জিও টিভিকে বলেছেন, নির্বাচন কমিশন কখনো কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেনি। পিটিআই আক্রমণের শিকার হচ্ছে বলেই মনে হচ্ছে।

মাজহার আব্বাস আরও বলেন, পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সামাজিক মাধ্যমের জোরে তাদের প্রতীক ও প্রার্থী নিয়ে তথ্য প্রচার করতে পারবে। তবে একটি বিষয় নিশ্চিত : এই নির্বাচন পিটিআইয়ের জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

এত কিছুর পরও পিটিআই নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন ব্যারিস্টার গোহর আলী খান। তিনি বলেন, আমরা নির্বাচন বয়কট করব না। আমাদের প্ল্যান বি আছে। তবে এ নিয়ে বিশদ বিবরণ দেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X