কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে দুঃসংবাদ পেল ইমরান খানের দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার আরেকটি দুঃসংবাদ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। রোববার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পকিস্তান সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাট প্রতীকে নির্বাচন করতে পারবে পিটিআই। পেশোয়ার হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দুদিন শুনানি হয়েছে। তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে ব্যাট প্রতীকে নির্বাচনের বিরুদ্ধে রায় দেন। শনিবার স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটি এ রায় ঘোষণা করা হয়। তিন বেঞ্চের সদস্যরা হলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলি মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।

এর আগে ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের হাইকোর্ট পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে বলেন, ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যবহারে কোনো বাধা নেই।

পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলি জাফর বলেছেন, পিটিআইয়ের প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে যে রায় দিয়েছিল তা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আমাদের প্রতীক পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২২ ডিসেম্বর সংবিধান মেনে না চলায় পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দলীয় প্রতীক বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন। তবে পিটিআইয়ের দাবি, কারাবন্দি ইমরান খানকে নির্বাচনে দাঁড়ানো থেকে বিরত রাখতেই এই রায় দিয়েছে ইসি। ইসির এই রায়ের বিরুদ্ধে ‍আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানায় দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X