কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় ‍কি কি অস্ত্র ব্যবহার করেছে জানাল পাকিস্তান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পাল্টাপাল্টি হামলা চালিয়েছে পাকিস্তান-ইরান। সবশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানের হামলার জবাবে সিস্তান বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এ নিয়ে উভরপক্ষ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে। এবার হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানায় সফল হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটিতে সাম্প্রতিক হামলার জন্য দায়ী গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে হামলার জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে কিলার ড্রোন, রকেট, গোলাবারুদ ও স্ট্যান্ড অফ ওয়েপান ছোড়া হয়েছে। সমান্তরালভাবে হামলার ফলে ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, হামলার ওই লক্ষ্যবস্তুতে কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা ছিল। যার মধ্যে দোস্তা ওরফে চেয়ারম্যান, বাজ্জার ওরফে সোঘাট, সাহিল ওরফে শাফাক, আসগর ওরফে বাশাম এবং ওয়াজির ওরফে ওয়াজিসহ অন্যান্যরা উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে উত্তপ্ত পাকিস্তান ইরান সম্পর্ক। সবশেষ বৃহস্পতিবার দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দেশটির অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা। তাকে তেহরানে বৃহস্পতিবার সকালে হামলার বিষয়ে তলব করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়।

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X