কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জয় পেলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি তার আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ঘোষিত ফলের বরাতে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

বিলাওয়াল লাহোরের ১২৭ নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন। এই আসনে তার বিপক্ষে নির্বাচন করেছেন পিএমএল-এন-এর আতাহুল্লাহ তারার, পিটিআই সমর্থিত মালিক জহির আব্বাস খোখার এবং জামায়াত-ই-ইসলামির (জেআই) সৈয়দ ইহসান উল্লাহ ওয়াকাস। তবে বিলাওয়াল ও অন্য প্রার্থীরা ঠিক কত ভোট পেয়েছেন, তা এখনো জানা যায়নি।

পাকিস্তানের রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ মুখ বিলাওয়াল। তিনি দেশটির বিখ্যাত ভুট্টো-জারদারি বংশের সন্তান। তার বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আর মা পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তিনি। এ ছাড়া বিলওয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি নতুন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মাত্র ৩৫ বছর বয়সী বিলাওয়াল এবার পারমাণবিক শক্তিধর দেশটির প্রমানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। অবশ্য তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে দেশটি যেহেতু পাকিস্তান তাই আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব ঘটার দেশে যে কোনো কিছুই ঘটে যেতে পারে।

ফল ঘোষণার আগের রাতে এক এক্সবার্তায় বিলাওয়াল বলেন, ফল অবিশ্বাস্যভাবে ধীরগতিতে আসছে। তবে প্রাথমিক ফল খুবই উত্সাহজনক! পিপিপি প্রার্থী এবং আমাদের সমর্থিত স্বতন্ত্ররা ভালো করছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়...।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X