কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বলছে পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে সরকার গঠন নিয়ে এখনো চলছে নানা সমীকরণ। ক্ষমতায় কারা আসছে আর কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে শুরু হয়েছে আরেক চ্যালেঞ্জ। এর মধ্যে ফলে এগিয়ে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ব্যারিস্টার গওহর প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে মুখ খুলেছেন। দ্য সিয়াসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইয়ের এ নেতা বলেন, ইমরান খানই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন। তিনি সবসময় নেতা, তাতে তিনি জেলে থাকেন অথবা বাইরেই থাকেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই নির্বাচনে ১৭০ আসনে জয়ী হওয়ার দাবি করেছে। এছাড়া ২২টি আসনে তারা নির্বাচিত হলেও তাদের পরাজিত করে দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তথ্যমতে, পিটিআই ৯৪ আসনে বিজয়ী হয়েছে।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভের এমন দাবির পর দ্রুত জোট গঠনের ঘোষণা দিয়েছে পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ও মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি জানিয়েছেন, পিটিআই খুব দ্রুতই দলীয় ব্যানারের নাম ঘোষণা করবে। এরপরই স্বতন্ত্র প্রার্থীদের এ জোটে যোগ দিতে বলা হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীরা নিজেরা সরকার গঠন করতে পারে না। এজন্য তাদের কোনো দলের সঙ্গে জোট করতে হয়। সরকার গঠনের জন্য বিজয়ী হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাদের কোনো দলের মনোনয়ন নিতে হবে।

জুলফি বুখারি বলেন, আমাদের স্বতন্ত্র প্রার্থীদের কোথাও যাওয়ার ভয় নেই। কেননা এসব প্রার্থীরা গত ১৮ মাস ধরে সংগ্রাম করে আসছে। তারা সব ধরনের অত্যাচার ও নির্যাতন সহ্য করে এসেছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে এখন পর্যন্ত সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ ১০৪টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৫টি। নওয়াজ শরিফের পিএমএমএল-এন ৭৪টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। তারা পেয়েছে ৫৪টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছেন। এ ছাড়া একটি আসনের প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X