কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের সঙ্গে বেইমানি করা প্রার্থীদের যে পরিণতি হলো

ইমরান খান ও তার সাথে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
ইমরান খান ও তার সাথে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিরা। ছবি : সংগৃহীত

কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে বাজিমাত করেছেন। এমনকি রাজনৈতিক অঙ্গনে যাদের তেমন কোনো প্রভাব ছিল না—তারাও জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে যারা ইমরানের সঙ্গে ‘বেইমানি’ করেছেন এবং দলত্যাগ করেছিলেন তাদের অবস্থা হয়েছে শোচনীয়। তাদের সবাই নির্বাচনে হেরে গেছেন।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলগুলো এক জোট হয়ে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে। এরপর ইমরানের পিটিআইয়ের অনেক নেতা চাপে পড়ে দলত্যাগ করেন। অনেকে রাজনীতি ছেড়ে দেন। আবার অনেকে দল ত্যাগ করে গঠন করেন নতুন রাজনৈতিক দল।

ইমরানের দলত্যাগকারীদের পক্ষে কাজ করেছে সেনাবাহিনীসহ সরকারের শক্তিশালী শক্তি। কিন্তু তাও তারা পিটিআইয়ের ভোটারদের দ্বারা ‘অপদস্থ’ হয়েছেন।

২০২৩ সালের ৯ মে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। ওইদিন সেনাবাহিনীর অবকাঠামোসহ সরকারের বিভিন্ন স্থাপনায় অভূতপূর্ব হামলার ঘটনা ঘটে। এরপর ইমরান খান ও পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার। রাজনৈতিক অঙ্গন থেকে পিটিআইকে নিশ্চিহ্ন করে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দলটির শীর্ষ নেতাকর্মীদের কারাগারে বন্দি এবং দণ্ড দেওয়া হয়েছে।

ওই সময় পিটিআইয়ের অনুগত থাকার বিষয়টি খুবই কঠিন হয়ে পড়েছিল। যেসব বিখ্যাত রাজনৈতিক নেতারা ইমরানের দলত্যাগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাটাক। তিনি ইমরানের পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন পিটিআই-পার্লামেন্টেরিয়ান্স (পিটিআই-পি) নামের একটি নতুন দলে।

অপরজন হলেন জাহাঙ্গীর তারিন— যিনি এক সময় ইমরানের খুবই কাছের লোক ছিলেন। তিনিও পিটিআই ছেড়ে যোগ দিয়েছিলেন ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টিতে (আইপিপি)। কিন্তু নির্বাচনে এ দুটি দলেরই ভরাডুবি হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় পারভেজ খাটাক বলেছিলেন, তিনি আবারও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হবেন এবং পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা তার সঙ্গে যোগ দেবে।

অপরদিকে জাহাঙ্গীর তারিন আরও বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি নওয়াজ শরিফের মুসলিম লীগ-এনের সঙ্গে আসন ভাগাভাগিও করেছিলেন এবং বলেছিলেন কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশে নওয়াজের সঙ্গে সরকার গঠন করবেন তিনি। কিন্তু তার দল জাতীয় পরিষদে দুটি আসনে জয় পেয়েছে। এ দুটি জয়ই এসেছে লাহোর থেকে। কিন্তু যে দুটি আসনে জাহাঙ্গীর তারিনের দল জয় পেয়েছে সেগুলোতে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। এ আসনগুলোর ফল চ্যালেঞ্জ করেছে পিটিআই।

আর সবচেয়ে বড় ব্যাপার হলো—খাটাক এবং তারিন দুজনই নির্বাচনে হেরে গেছেন! তারা তাদের নিজ আসন থেকেও জয় পাননি। জাহাঙ্গীর তারিনের দল দুটি আসনে জয় পেলেও; পারভেজ খাটাকের পিটিআই-পি একটি আসনও পায়নি। অর্থাৎ পিটিআই-পি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পারভেজ খাটাকের দলের হয়ে নির্বাচন করেছিলেন তার দুই ছেলে ও মেয়ের জামাই। পিটিআইয়ের এক তরুণ কর্মীর কাছে তাদের শোচনীয় পরাজয় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X