কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের সঙ্গে বেইমানি করা সেই তারিন রাজনীতি থেকে আউট

ইমরান খান ও জাহাঙ্গীর খান তারিন। ছবি : সংগৃহীত
ইমরান খান ও জাহাঙ্গীর খান তারিন। ছবি : সংগৃহীত

ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জাহাঙ্গীর খান তারিন। একই সঙ্গে রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর দ্য ডনের।

এক এক্সবার্তায় তারিন বলেন, এই নির্বাচনে যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিরোধীদের আমার অভিনন্দন। পাকিস্তানের জনগণের ইচ্ছাশক্তির প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা রয়েছে। আমি নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে দেশসেবা চালিয়ে যাব।

তারিন এক সময় ইমরান খানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। ইমরান খানের পরই তাকে পিটিআইয়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মনে করা হতো। তবে দল ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক সময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন তারিন।

এবার পাকিস্তানের নির্বাচনে ইস্তেহকাম পাকিস্তান পার্টির (পিপিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই রাজনীতিবিদ। হেভিওয়েট প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই তার দিকে দৃষ্টি ছিল সবার। নির্বাচনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন স্বতন্ত্র প্রার্থী মালিক মোহাম্মদ আমির দুগার। স্বতন্ত্র প্রার্থী হলেও ইমরানের দলীয় লোক হিসেবে আমির দুগারের পরিচিতি রয়েছে। ফলে পিটিআইয়ের সমর্থনের জোরে তারিনকে বড় ব্যবধানে পরাজিত করেন তিনি।

শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, এনএ-১৪৯ আসনে আমির দুগারের কাছে পরাজিত হয়েছেন হেভিওয়েট জাহাঙ্গীর খান তারিন। ভোট গণনায় আমির দুগার পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৬১৩ ভোট। অপরদিকে, জাহাঙ্গীর খান তারিন পেয়েছেন মাত্র ৫০ হাজার ১৬৬টি ভোট, যা আমির দুগারের প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিটিআইয়ের সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X