কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট পদের দিকে নজর বিলাওয়ালের

বাবা আসিফ আলি জারদারির সঙ্গে বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
বাবা আসিফ আলি জারদারির সঙ্গে বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রার্থী থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি সংসদে পিএমএল-এনের প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী পদ ছাড়লেও পাকিস্তানের প্রেসিডেন্ট পদটি বাবা আসিফ আলী জারদারিকে দিতে চান তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিলাওয়াল বলেন, তিনি আমার বাবা হওয়ার কারণে এ দাবি করছি না। আমি এটা বলছি কারণ দেশ এ মুহূর্তে এক বিশাল সংকটের মধ্যে রয়েছে এবং যদি কারও এই সংকট মোকাবিলার ক্ষমতা থাকে, তিনি হলেন আসিফ আলী জারদারি।

এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, সব দলকে দেশ নিয়ে ভাবতে হবে এবং বিভাজনের রাজনীতির অবসান ঘটাতে হবে। শুধু নিজেদের নিয়ে ভাবলে হবে না, নিজেদের নিয়ে ভাবলে দেশের শত্রুরা এ সংকট থেকে লাভবান হতে চাইবে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে ৫৪টি আসন নিয়ে তৃতীয় হয়েছে পিপিপি। বিলাওয়ালও তার আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি লাহোরের ১২৭ নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন।

পাকিস্তানের রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ মুখ বিলাওয়াল। তিনি দেশটির বিখ্যাত ভুট্টো-জারদারি বংশের সন্তান। তার বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আর মা পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তিনি। এ ছাড়া বিলওয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি নতুন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মাত্র ৩৫ বছর বয়সী বিলাওয়াল এবার পারমাণবিক শক্তিধর দেশটির প্রমানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। যদিও তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কমই ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১০

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১১

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১২

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৩

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৪

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৫

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৬

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৭

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৮

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৯

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

২০
X